নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ১৭:০৮আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:১১

দিনাজপুর দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
নিহতরা হলেন দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুল আলমের ছেলে সাজিদ হোসেন সাদ (১৮) ও মুন্সিপাড়া এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা সাকিল শামীম বিশাল (১৭)। তারা দু’জনই দিনাজপুর হলিল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে ৪ বন্ধু মিলে সদর উপজেলার মোহনপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করলেও বাকি দুইজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরিরা নদীতে অনেক খোঁজাখুঁজির প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের লাশ উদ্ধার করেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, পানির প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 আরও পড়তে পারেন: হাতিটি আপাতত বাংলাদেশেই থাকছে
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী