মুস্তাফিজের জন্য সাকিবের শুভকামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ১৭:১২আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:২৮

মুস্তাফিজের জন্য সাকিবের শুভকামনা বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ডা. এন্ড্রু ওয়ালেসের কাছে অস্ত্রোপচার করিয়েছেন বাংলাদেশের এই পেস সেনসেশন।
অস্ত্রোপচারের পর জাতীয় দলের সতীর্থের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘দলে যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ। সবার অবদানই দরকার হয়। সে বাংলাদেশের হয়ে খুব ভালো শুরু করেছে। অবশ্যই ওর দলে থাকা এবং সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। আশা করি, সে দ্রুত সেরে উঠবে এবং দলে ফিরবে।’
উল্লেখ্য, কাঁধের চোট সারাতে গত ২ আগস্ট ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মুস্তাফিজের কাঁধের চিকিৎসা করতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মুস্তাফিজ। দ্রুত মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করিয়ে নিতে ওয়ালেসকে বেছে নেয় বিসিবি।
/আরআই/এফআইআর/

সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী