‘সরকার দেশে কোনও কিছুর অভাব রাখেনি’

বান্দরবান প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ১৮:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:১৯

প্রতিমন্ত্রী বীর বাহাদুর সরকার দেশে আজ কোনও কিছুর অভাব রাখেনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। রবিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করে যেতে হবে। এসময় এগিয়ে যেতে হলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সাংগঠনিক সম্পাদক।
বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, নাইক্ষ্যংছড়ি ৩২ বিজিবির অধিনায়ক কর্নেল আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগ নেতা কাজল কান্তি দাস, লক্ষ্মীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
আরও পড়ুন: দেশে কোনও জঙ্গি সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের