বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম দোছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মর্জিনা তঞ্চঙ্গ্যা জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে একটি মসজিদ ছাড়া সবকটি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম ও জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: ডিমলায় বন্যার পানি নেমে যাওয়ায় আমন খেত ও বীজতলা নষ্ট
/এআর/








