মুন্সীগঞ্জে টর্নেডোর আঘাতে আহত ৩৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ১৮:৩৩আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:৪৩

মুন্সীগঞ্জে টর্নেডো
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ইউনিয়নে  রবিবার টর্নেডো আঘাত হানে। টর্নেডোর কবলে পরে স্থানীয় মাছ বাজার, মসজিদ ও ঘর-বাড়িসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাউদিয়া বাজারে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জে টর্নেডো

লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঝড়ে ৮/১০ টি ঘড়বাড়ি, ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, একটি মাছের বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া শিমুলিয়া বাজার এলাকায়ও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মুন্সীগঞ্জে টর্নেডো

তিনি আরও জানান, এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে মো. সোহেল সর্দার (৫২) ও মো. শেরু ফকির (৫০) গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ফরিদপুরে টর্নেডোর আঘাতে জুট মিল ধসে ৫ কর্মীর মৃত্যু, আহত শতাধিক

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি