স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৬, ১৩:৪৭আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৫:৩২

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল রাজধানীর কাকরাইলের উইলস লিটল স্কুলের ছাত্রীকে (১৫) ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রীর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় এবং পেনাল কোডে হত্যাচেষ্টার অভিযোগ করে ওবায়দুল খান (২৯) নামে এক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। মামলা নম্বর ৪৪। আসামি ওবায়দুল ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ৬ মাস আগে মায়ের সঙ্গে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায় ওই ছাত্রী। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয় সে। পরে দোকানের রিসিটে বাসার ঠিকানা ও তার মায়ের মোবাইল নম্বর দেয় । পরে সেই রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান ছাত্রীকে ফোনে উত্যক্ত করতো। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওই যুবক  স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্যক্ত করতে থাকে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীটিকে ছুরিকাঘাত করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।

পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি ওবায়দুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই পুলিশ ওই টেইলার্সে গিয়েছিল। সেখান থেকে জানানো হয়, ওবায়দুল চাকরি ছেড়ে দিয়েছে। তবে পুলিশ তার ঠিকানা সংগ্রহ করেছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।’

প্রসঙ্গত, বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। সে উইলস লিটল ফ্লাইওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার পিতা রমজান আলী একজন ক্যাবল ব্যবসায়ী।  রাজধানীর বংশালে তারা সপরিবারে বসবাস করে।

/এনএল/এমও/

আরও পড়ুন:

উইলস লিটলের সামনেই ছাত্রীকে ছুরিকাঘাত

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের