মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না: সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৬, ১১:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১২:০৯

 

গাজীপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনও পশুর হাট বসতে দেওয়া হবে না। এছাড়া পশু পরিবহনে কোনও আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেওয়া হবে না। এগুলোকে উৎস মুখেই আটকে দেওয়া হবে।

শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে ‘গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা’ পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, রমজানের ঈদের চেয়ে কোরবানির ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এবার মন্ত্রণালয় থেকে আগে ভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাসড়কের পাশে কোনও পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায় এসব যানজট হয়। তাই ফিটনেসবিহীন পশুবাহী গাড়িগুলো যেন মহাসড়কে উঠতে না পারে সেজন্য এর উৎসমুখে বন্ধ করে দেওয়ার কঠোর নিদের্শনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রতি ঈদের আগেই গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি দেওয়ার কারণেও গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা বারবার গার্মেন্টস মালিকদের পৃথক তারিখে ছুটি দেওয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজেএমইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে গার্মেন্টসগুলোকে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কড্ডা ও বাইমাইল এলাকায় সিটি করপোরেশেনের ময়লা ফেলায় যানজট সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়রের সঙ্গে কথা হয়েছে। মহাসড়কের ওই স্থানে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছে। যদি এ নির্দেশ না মানা হয় তাহলে ওই ময়লা সিটি করপোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য তিনি হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি.এ.কে.এম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

‘তুইও মরবি, আমাদেরও মারবি’

/বিটি/                                 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ