রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার নিচে

রাজশাহী প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ২০:৫১আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:৫৫

রাজশাহীর পাস দিয়ে বয়ে চলা পদ্মা ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় রাজশাহীতে বিপদসীমা ছুঁই ছুঁই  করছে পদ্মার পানি। রাজশাহীতে শনিবার দুপুর ১২টায় পদ্মার পানি বিপদসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় পদ্মায় পানি প্রবাহের মাত্রা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৩৯ সেন্টিমিটার, যা সকালে ছিল ১৮ দশমিক ৩৮ সেন্টিমিটার।
আগের দিন (শুক্রবার) বিকেল ছয়টায় পদ্মায় পানি প্রবাহের মাত্রা ছিল ১৮ দশমিক ৩১ সেন্টিমিটার। সেই হিসেবে ১৮ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সেন্টিমিটার।
এদিকে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আশঙ্কাজনক হারে পানি বাড়তে শুরু করায়   রাজশাহীর নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে রাজশাহীর পবা, মাঝচর, চার খানপুর, খিদিরপুর, বাঘার চর আতারপুর, চর লক্ষীপুর, চর নারায়ণপুরসহ ১৫টি চর ডুবে গেছে পানিতে। এসব এলাকায় বানভাসি মানুষ দুর্ভোগে পড়েছে।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত রাজশাহীতে পদ্মায় পানি বৃদ্ধি পায় সব মিলিয়ে ৪৫ সেন্টিমিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, এখন বর্ষা কাল। সেই হিসেবে পদ্মায় স্বাভাবিক হারেই পানি  বাড়ছে। তবে মাঝে কয়েকদিন পানি কমে গিয়েছিল। বর্ষাকালে এমনটি হতেই পারে। ফারাক্কার গেট ছেড়ে দেওয়ার কারণেও পানি বাড়তে পারে। এ নিয়ে আশঙ্কার কিছু নেই।
আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, বেড়েই চলছে পদ্মার পানি

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী