হালদাকে জাতীয় নদী ঘোষণার দাবি

চট্টগ্রাম ব্যুরো
০২ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২০:২০

হালদাকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভা সভায় গবেষক, পরিবেশ বিশেষজ্ঞ ও স্থানীয় জেলেরা এই দাবি জানান।

হালদা নদী ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়াসহ প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হালদা রক্ষা কমিটির সভাপতি ও চবির প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। হালদাকে জাতীয় নদী ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, ‘হালদা নদীর থেকে বছরে ৮০০ কোটি টাকার মাছের জোগান পাওয়া যায়। এই নদী থেকেই চট্টগ্রাম নগরীর ৬৫ কোটি মানুষের পানি সংগ্রহ করা হয়। বিশ্বের বিপন্ন প্রজাতির ডলফিন এ নদীতেই রয়েছে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিপুলসংখ্যক হালদাপাড়ের মৎস্যজীবী, স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি