অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানসহ নানা অভিযোগে নাটোরের একতা ক্লিনিককে দুই লাখ জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, অনুমোদনের বাইরে অতিরিক্ত বেড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে ক্লিনিক মালিক মো. শহিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব-৫ এর নাটোরের দায়িত্বরত এএসপি মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে শহরের হরিশপুর এলাকায় একতা ক্লিনিকে অভিযান চালায় র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক জাহাঙ্গীর আলম ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন। তাৎক্ষনিক জরিমানা প্রদান করায় তাকে মুক্তি দেওয়া হয়।
/এমও/








