ইসকন মন্দিরে হামলার ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ

সিলেট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:১২

সিলেট নগরীর যুগলটিলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বীজ গৌরাঙ্গ ব্রহ্মচারী। শনিবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ইসকন মন্দিরে হামলা অধ্যক্ষ নবদ্বীপ ব্রহ্মচারী জানান, ইসকনের মন্দিরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখার পরও হামলাকারী সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলাকারী ৩৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। কিন্তু এজাহারটি পুলিশ মামলা হিসেবে নিচ্ছে না।

মামলা গ্রহণ করতে শনিবার রাত পর্যন্ত পুলিশ প্রশাসনকে সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে মামলা রেকর্ড না হলে রবিবার এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হবে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ জানান, হামলার পর উভয়পক্ষকে নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনা তদন্তে দুটি কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আটকদের ছেড়ে দেয়ার সিদ্ধান্তও নেওয়া হয় সভায়।

মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় কেউ মামলা দিতে চাইলে পুলিশ তা রেকর্ড করবে।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কাজলশাহ মধুশহীদ জামে মসজিদের বিপরীতে ইসকন মন্দিরের ভেতর থেকে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের আওয়াজের কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুসল্লিরা। নামাজের পর মসজিদের মুসল্লিরা সীমানা প্রাচীরের বাইরে থেকে ইসকন মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় তারা রাস্তার উপর নির্মিত ইসকনের একটি গেট ও পাশের একটি ডেন্টাল ক্লিনিক ভাঙচুর করেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের