মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নামছেন এরশাদ! (ভিডিওসহ)

রংপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এইচ এম এরশাদ
মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আগামী ১ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছেন। ওই দিন তিনি সিলেটে হযরত শাহ জালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন ‘পল্লীনিবাস’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। ঈদুল আজহা উদযাপন করতে সেখানে গেছেন তিনি।

এরশাদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ভালো করবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে সারা দেশ সফর করা হবে।’

গাজিপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘সেখানে কত মানুষ মারা যাবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো, কারা এ জন্য দায়ী, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।’

সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানো এবং তার পদক বাতিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না।’

এরশাদ জানান, মা-বাবার কবর জিয়ারত এবং ঈদুল আজহা উদযাপন করতে তিনি রংপুরে গেছেন।

এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে নামেন এরশাদ। সেখান থেকে সরাসরি যান নিজ এলাকা দর্শনায়।

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের