সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৮

সড়ক দুর্ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। বুধবার ভোরে মদুনাহাট এলাকায় যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ১২ আওলিয়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহউদ্দিন পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পলিনা (৩০) ও সমরলাল চন্দ্র (৪০)। এরমধ্যে পলিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

সালেহউদ্দিন পাঠান জানান, 'সাত নম্বর' ওই বাসটি কুমিরা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিল। পথে মদুনাহাট এলাকায় বাসটিতে যাত্রী উঠছিল। ওই সময় একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। তাদের বাসের পেছনের সারিতে বসা পলিনা ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। তাতে মৃত্যু ঘটে ট্রাক-আরোহী সমরলালের। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

কোরবানির পশুর চামড়া দিয়ে কী করে কওমি মাদ্রাসাগুলো?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে