নাটোরে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯

গ্রেফতারের প্রতীকী ছবি নাটোরের লালপুরে যুবলীগ নেতা খায়রুল বাশার হত্যা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটসহ একাধিক মামলার পলাতক আসামি সোহেল রানা ওরফে রানা আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুজিপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা কদমচিলান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশারের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এসময় ওই এলাকার কয়েকটি বাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে সোহেল রানা পলাতক ছিল। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রানার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল রানা কদমচিলান এলাকার রুস্তম আলীর ছেলে ও স্থানীয় ছাত্র শিবিরের সদস্য।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস