কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহতের পরিচয় মিলেছে

কক্সবাজার প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯

বিধ্বস্ত হেলিকপ্টার ক্রিকেটার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানিতে নামিয়ে দিয়ে আসা হেলিকপ্টারটি ফেরার পথে উখিয়ার রেজু খাল এলাকায় সাগর তীরে বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহতের নাম শাহ আলম (৩৫)।
নিহতের পরিচয় নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত।
সাধন জানান, নিহত শাহ আলম ঈগল অ্যাজেন্সি নামে এক বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা।
হেলিকপ্টার বিধ্বস্তে দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচজন। নিহতসহ তিনজনের পরিচয় পাওয়া গেছে। দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
শাহ আলম ছাড়া পরিচয় পাওয়া বাকি দুইজন হলেন শরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম। 
এর আগে, শুক্রবার সকাল ১০টায় ইনানি থেকে ফেরার পথে উখিয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহ আলম নিহত সহ চারজন আহত হন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা অ্যাভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার সুলতান আহমদ সিরাজী বাংলা ট্রিবিউনকে জানান নিহত শাহ আলম ছাড়া আরও কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

/এইচকে/

পড়ুন: বিধ্বস্ত হেলিকপ্টারটির ভিডিও

পড়ুন: সাকিবের কক্সবাজার ভ্রমণ বিষয়ে কিছুই জানতো না বিসিবি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি