বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪

বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৩ মরদেহ উদ্ধার বরিশালের বানারীপাড়ায় ‘এম এল ঐশী-প্লাস’ নামে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।  এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হলো।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত সন্ধ্যা নদীতে  উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ছিল ২৪। এর মধ্যে ওই লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশও ছিলো। ফলে ‘ঐশী প্লাস’ নামের লঞ্চডুবির ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে ধরা হয়। শুক্রবার সকালে এর সঙ্গে আরও তিন মরদেহ যুক্ত হয়ে এ সংখ্যা ২৬ এ দাঁড়ালো।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী প্লাস নামের ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন:

বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৬ মরদেহ উদ্ধার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের