স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ

বরগুনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ১২:৪২আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:০২

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ ১৩ সদস্য। এসময় জলদস্যুদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরগুনা সার্কিট হাউজে র‌্যাব-৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের কাছে আত্মসমর্পণ করেন তারা।

এর আগে ১৯ অক্টোবর সুন্দরবনে অভিযান পরিচালনার সময় জলদস্যুরা র‌্যাবের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ

আত্মসমর্পণকারী জলদস্যুরা হলেন, জলদস্যু সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর, মো. কামরুল ফকির, মো. আব্দুল মালেক, মো. কাদের শেখ, মো. হাফিজুর রহমান শেখ, মো. কবীর সরদার, মো. দেলোয়ার শেখ, মো. হাসান সরদার, মো.নান্না ফরিক, মো.তৌহিদুল ইসলাম, মো.রাজু শেখ, মো.লিটন হাওলাদার ও মো.তরিকুল গাজী।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান জলদস্যু সাগর বাহিনী আত্মসমর্পণ করবেন  বলে জানিয়েছিলেন। তিনি জানান, ‘বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।’

আরও পড়ুন- 

জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বোর্ডের রশি টানাটানিতে বিপাকে শিক্ষার্থীরা

/এমডিপি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী