প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী

আরিফুল ইসলাম, দাশিয়ারছড়া থেকে
৩১ অক্টোবর ২০১৬, ০৯:৪০ আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১০:২১

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবন শেষে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসিরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের নাগরিক অধিকারের এক অনন্য প্রাপ্তি অর্জন করলেন।

গত বছর ১ আগস্ট ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর ছিটমহলবাসীরা বাংলাদেশের নাগরিকত্ব পান।

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা হাফিজা খাতুন (৪৫) বলেন, ‘জীবনে প্রথম ভোট দিলাম। বাংলাদেশের পাশাপাশি থেকেওেআগে কখনও ভোট দিতে পারি নাই। আজ বাংলাদেশি হয়ে ভোট দিতে পেরে খুব আনন্দ হচ্ছে।’

একই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৭ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী। বয়সের ভারে নুয়ে পড়া এই  প্রবীণ প্রথমবারের মত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, ‘জীবনের শেষ সময়ে এসে বাংলাদেশের নাগরিক হইছি। আইজ ভোট দিয়া মনের মধ্যে খুব তৃপ্তি পাইতেছি।’

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী ছিটমহল দাশিয়ারছড়ার এক সময়ের পঞ্চায়েত প্রধান ছিলেন আজগার আলী।  ৯১ বছরের এই  প্রবীণ নিজেদের পঞ্চায়েতের হাত তুলে সমর্থন দেওয়া ভোট পদ্ধতির পর এবারই প্রথম ব্যালটের মাধ্যমে ভোট দিলেন। কেমন লাগছে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে, জানতে চাইলে প্রায় ২০ বছর পঞ্চায়েত প্রধান থাকা আজগার আলী বলেন,'অনেক ভাল লাগছে। আমাদের সময় হাত তুলে ভোট দিতে হত। তখন নারীদের ভোট ছিল না। এখন নারী পুরুষ সবাই ভোট দিতে পারছে দেখে খুব ভাল লাগছে। সরকার ঠিক থাকলে বিলুপ্ত ছিটের মানুষ তাদের সব অধিকার ভোগ করতে পারবে।'

জেলা নির্বাচন অফিসের সংশোধিত তথ্য অনুযায়ী ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়া এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন বিলুপ্ত ১০টি ছিটমহলের তিন হাজার ৪৫১ জন ভোটার আজ প্রথমবারের মত ভোট দিচ্ছেন। এর মধ্যে দাশিয়ারছড়ার দুই হাজার ৯১৫ এবং ভূরুঙ্গামারী উপজেলাধীন ১০টি বিলুপ্ত ছিটের ৫৩৬ জন ভোটার ভোট দিচ্ছেন। সোমবার বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

ভুরুঙ্গামারী উপজেলার বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫, সংরক্ষিত সদস্য পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩ জন।

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬, সংরক্ষিত সদস্য পদে ৫১ এবং সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিন ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৪২৬ জন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার তিন ইউনিয়নে মোট ৪৬টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণ পুলিশসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার তিন ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ সব কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা কেন্দ্রগুলোর আশপাশে টহল দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন