দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাবি শিক্ষকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

রাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ০৭:২০আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৭:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় অভিযোগ দায়েরের ছয় দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। আইসিটি আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ নভেম্বর নগরীর মতিহার থানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছাড়ানোর অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।
অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের কথাও উল্লেখ করেন।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের বিষয় যাচাই-বাছাই করতে বিলম্ব হওয়ায় মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের