মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, জানাজা থেকে লাশ উদ্ধার

পিরোজপুর ও ঝালকাঠি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ২১:০১আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১২:১৫

মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম খান
ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজারে আব্দুস ছালাম খান  (৬০) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  নিহত আব্দুস ছালাম খান পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

হত্যার অভিযোগ পাওয়ায় মঙ্গলবার ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজাস্থল থেকে ওই মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সোমবার ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া এলাকার ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু ও তার সহযোগি শাহ আলম  হাওলাদার নামে দুই ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে ডেকে নিয়ে গ্রামের আমতলা ঈদগাহ মাঠের কাছে ওই মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা তাকে গুরুতর অবস্থায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় আহত  হয়েছে বলে হাসপাতালে তার ভুয়া নাম ঠিকানা লিখে রেখে চলে যায়। সংবাদ পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে তাকে আহত  অবস্থায় বাড়িতে নিয়ে আসার পর মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনা নয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই মুক্তিযোদ্ধা এ রকম অভিযোগ পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজাস্থল  থেকে ওই মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি।’

ঝালকাঠীর রাজাপুর থানার ওসি মুনির উল গিয়াস জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই মুক্তিযোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ ১১ জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা করেছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের