দলীয় প্রতীক নিশ্চিত হলে নেতাকর্মীরা প্রচারণায় নামবেন: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১৯:৩৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৩

আগামী ৫ ডিসেম্বরের পর দলীয় প্রতীক নিশ্চিত হলে নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নির্বাচনি প্রচারণায় মাঠে নামবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হওয়ার কারণে এখনও আমরা প্রচারণা শুরু করিনি। এ কারণে হয়তো অনেক নেতাকে আমার পাশে দেখা মিলছে না। তবে আমাদের মধ্যে কোনও বিভেদ নেই।’ দলীয় প্রতীক নিশ্চিত হলে নেতাকর্মীরা প্রচারণায় নামবেন: সাখাওয়াত

শুক্রবার সন্ধ্যায় শহরের ডিআইটিতে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, ‘আমার সঙ্গে সবাই যোগাযোগ করছে, আমরাও করছি। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা দলীয় স্বার্থে আমার সঙ্গে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমি আশা করবো, ৫ ডিসেম্বরের পর থেকে প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা মাঠে নেমে কাজ শুরু করবে।’

নির্বাচনে কিভাবে দলের পক্ষে মাঠে থাকতে হবে, দলের অবস্থান কী সে সম্পর্কে সাখাওয়াত নেতাকর্মীদের জানান।

সাখাওয়াত আরও বলেন, ‘এখনও বৈধ অস্ত্রগুলো জমা নেওয়া হয়নি। আমি সেগুলি জমা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রশাসন আমাদেরকে স্বাভাবিক নিয়মে নির্বাচনি কাজ করতে সাহায্য করবে এবং কোনও নগ্ন দলীয়করণ করবে না বলে আমরা এখনও আশাবাদী।’

অ্যাড. সাখাওয়াত বলেন, ‘আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেনা মোতায়নের দাবি করেছেন। আমিও তার দাবির সঙ্গে একমত। সেনা মোতায়ন হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কারণ আমাদের সেনাদের ওপর আমাদের আস্থা রয়েছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদল নেতা সজিব, ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফুর রহমান মানিক, জুয়েল আরমান, শাহজাহান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি