মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৪:১১আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৪:১১

আইন-আদালত মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোয়ালঘরে বেঁধে রাখে স্বামী আলমগীর। পরের দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আাসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামি আলমগীরকে গ্রেফতার করে। মামলায় আদালত ২০ জনের সাক্ষ্য নেন। ২০০৭ সালের ২৩ জুলাই মামলার অভিযোগ দেন তদন্তকারী কর্মকর্তা শাহ আলম মুন্সি।

২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসামি আলমগীর ছয় মাসের জামিন নিয়ে পলাতক থাকেন।

আসামি আলমগীর হোসেনের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার কালীদাসপুর গ্রামে।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাধব সাহা ও আতাউর রহমান ভুঁইয়া এবং বাদীপক্ষে ছিলেন পাবলিক পসিউকিটর (পিপি)আব্দুস সালাম।

আরও পড়ুন:

সুন্দরগঞ্জের সর্বত্রই আতঙ্ক, এমপির খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের