ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৮:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:৫০

নেত্রকোনা নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে শহরের কালীবাড়িস্থ জনির ব্যক্তিগত কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ সময় কার্যালয়ে জনি বা তার কোনও নেতাকর্মী ছিলেন না।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে জেলা ছাত্রলীগের সম্পাদকের চেম্বার ভাংচুরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরের চেয়ার-টেবিল, সামনের গ্লাস ,সাটার ইত্যাদি ভাঙচুর করেছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ‘ঘটনার পরপরই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনও লিখিত অভিযোগ করেনি।’

সম্প্রতি জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার বাবা শংকর দাস বাদী হয়ে গত রবিবার রাতে নেত্রকোনা মডেল থানায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনের নাম উল্লেখ করে ২৮ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/এসএনএইচ/
আরও পড়ুন: 
‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২৫ বছর আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো’
নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব জামায়াতের

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের