নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদকে স্মরণ

বরিশাল প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৮:৫০ আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:৫৩

নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদকে স্মরণ

‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এই শ্লোগান ধারণ করে শুক্রবার বরিশালে পালিত হয়েছে ‘৬৯ গণঅভ্যুত্থানের নায়ক আসাদুজ্জামান আসাদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।  

'আসাদ পরিষদ' জেলা শাখার আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বরে আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় দিবসের কর্মসূচির।

অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ আসাদ পরিষদের সাধারন সম্পাদক জ্যোতির্ন্ময় চক্রবর্তী রতন।

আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং সংরক্ষণে দিবসটির গুরুত্ব ও তাতপর্য তুলে ধরেন। তারা বর্তমান প্রজন্মকে আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৬৯ গণঅভ্যুত্থান এদেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। এ গণঅভ্যুথান এর নায়ক শহীদ আসাদ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে জড়িত।

তারা পাঠ্যসূচিতে আসাদের অবদান অর্ন্তভুক্ত করারও আহ্বান জানান। অনুষ্ঠানে শহীদ আসাদের স্মরণে সংগীত পরিবেশন করে গণশিল্পী সংস্থা।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা