বাম দলগুলোর হরতালে বিএনপির সমর্থন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৩

বিএনপি

গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে আগামী মঙ্গলবার সিপিবি-বাসদ ও বামমোর্চার ডাকা আধাবেলা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

আজ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত জেলা ইজতেমার শেষ দিনে যোগ দিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। মোনাজাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের মানুষ এখন ভালো নেই। জীবনযাত্রার ব্যয় অনেকে বেড়েছে। প্রতিনিয়ত দ্রব্য মূল্যে বাড়ছে। সেভাবে তাদের আয় নেই। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে গ্যাসের দাম ২২.৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এতে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর চাপ পড়বে। সামগ্রিক ভাবে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। আমরা ইতোমধ্যে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রতি আমরা দাবি জানিয়েছি, গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। ইতিমধ্যে সিপিবি-বাসদ ও বামমোর্চা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ২৮ তারিখ অর্ধবেলা হরতাল ডেকেছে। আমরা মনে করি এই হরতাল সকলের সমর্থন করা উচিত। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে হরতালকে সমর্থন জানিয়েছি।’

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম