‘সীতাকুণ্ডের প্রেমতলায় অবরুদ্ধ তিন জঙ্গি জেএমবি সদস্য’

এফএম মিজানুর রহমান, চট্টগ্রাম ব্যুরো
১৫ মার্চ ২০১৭, ২১:০৭আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২২:২৯

সীতাকুণ্ডের তালতলায় জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি। ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ছায়ানীড় বাড়িটিতে অবরুদ্ধ তিন জঙ্গি জেএমবি সদস্য বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। অভিযানে নেতৃত্বদানকারী এই পুলিশ কর্মকর্তা রাত ৯টার দিকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ডিআইজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ছায়ানীড় বাড়িতে যারা আছে, তারা জেএমবি সদস্য বলে জানতে পেরেছি। ওই বাড়ির নিচতলায় ওরা আছে। ওখানে দুই পুরুষ ও এক নারী জঙ্গির উপস্থিতি নিশ্চিত হয়েছি। আমরাও পজিশন নিয়ে আছি।’

সীতাকুণ্ডের তালতলায় জঙ্গি আস্তানায় অভিযান

পুলিশ অবরুদ্ধ করে রাখা ছায়ানীড় বাড়িতে আরও তিনটি পরিবার রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, ‘ওই বাড়িতে আরও তিনটি পরিবার রয়েছে। তাদের এখনও বের করতে পারিনি বাড়ি থেকে। আমরা বাড়িটিকে ঘিরে রেখেছি। অন্য পরিবারগুলোকে বের করার চেষ্টা চলছে।’ ছায়ানীড় ও সাধনকুটিরের জঙ্গিরা একই দলের বলেও জানান ডিআইজি শফিকুল ইসলাম।

জঙ্গিবিরোধী এই অভিযানে সহায়তার জন্য ঢাকা থেকে সোয়াত টিম আসছে বলেও জানান ডিআইজি।

এদিকে, ডিআইজি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন ১০-১৫ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী