শাহজাদপুরে ১০৮০ লিটার ভেজাল দুধ জব্দ, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৫:০২আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৫:০২

শাহজাদপুরে ১০৮০ লিটার ভেজাল দুধ জব্দ, আটক ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০৮০ লিটার ভেজাল দুধসহ ২ ঘোষালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। নির্বাহী হাকিম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলিমুল রাজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বারাবিল গ্রামের আতাউর রহমান ও তার ভাই মোতাহার আলী।

শাহাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। পরে জব্দকৃত দুধ স্থানীয় লোকজনের সামনে ধ্বংস করা হয়। আটককৃতদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলিমুল রাজীব জানান, দুধ থেকে পনির বের করার পর পরিত্যক্ত পানির সঙ্গে সাধারণত কেমিক্যাল ও গ্রিজ জাতীয় চর্বি মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে। ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় তাদের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ফাতেমার শরীরের বেশিরভাগ জায়গা ছিল ব্যান্ডেজ করা

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস