সিলেটের এক মার্কেটে ককটেল সদৃশ বস্তু

সিলেট প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৩:০২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:০২

এনাম এন্টারপ্রাইজ সিলেটের শাহী ঈদগাহ এলাকায় একটি মার্কেটে হার্ডওয়্যারের একটি দোকানের সামনে ককটেলের মতো দেখতে একটি বস্তু পাওয়া গেছে। পুলিশ পুরো এলাকা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এবং কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি পরীক্ষা করে দেখছে।

এনাম এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে এই বস্তুটি পাওয়া গেছে। দোকানের মালিক এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) সাড়ে ৯টার দিকে দোকান খোলার সময় সামনে কালো টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু পাওয়া যায়। দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তিনি। পরে বিমানবন্দর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রায় আধা কিলোমিটার এলাকা ঘিরে ফেলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) বিভূতী ভূষণ ব্যানার্জি এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ এলাকাটি ব্যারিকেড দিয়ে রেখেছে ও বস্তুটি পরীক্ষা করছে। এলাকাটি ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ

উল্লেখ্য ২৪ মার্চ থেকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অপারেশন টোয়াইলাইটে চার জঙ্গি মারা যায়। অভিযান চলার সময়ই পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন মারা যায়।

এদিকে মৌলভীবাজারের দুটি আস্তানার একটিতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ টিম সোয়াটের সদস্যরা। কুমিল্লায়ও একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।

/এফএস/

আরও পড়ুন- ‘অপারেশন হিট ব্যাক’ ফের শুরু, ব্যবহার করা হচ্ছে ড্রোন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে