‘অপারেশন হিট ব্যাক’ ফের শুরু, ব্যবহার করা হচ্ছে ড্রোন

নুরুজ্জামান লাবু, মৌলভীবাজার থেকে
৩০ মার্চ ২০১৭, ১১:৫২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:৩৯

নাসিরপুরের এই বাড়িতে রয়েছে জঙ্গি আস্তানা, বুধবার রাতের ছবি

মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে তারা অভিযান শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

নাসিরপুরে অভিযান শেষে বড়হাটে অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এসআই রাশেদুল আলম খান।

এর আগে সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলেও ড্রোন ব্যবহার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে ১৮ কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এআর/

আরও পড়ুন:
ভোটের আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় কোনও অভিযান নয়: সিইসি

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

‘আমি চলে গেছি আল্লাহর রাস্তায়, মাকে বইলেন আমাকে যেন ক্ষমা করে দেয়’

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক