সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দ্বিতীয় দিনের মতো বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০১৭, ০৮:২৩আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০৮:২৫

রেল লাইন হবিগঞ্জের মাধবপুর পাহাড়ি ঢলে একটি সেতু ডেবে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ডেবে যাওয়া সেতুটি মেরামতের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং সেতুটি ডেবে যায়। ফলে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। দিনভর কাজ করেও সেতুটি মেরামত করতে না পারায় আজ  শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন খান জানান, পাহাড়ি ঢলে সেতুটি ডেবে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের জন্য কাজ চলছে।

তিনি জানান, শুক্রবার বিকাল নাগাদ মেরামতের কাজ সম্পন্ন হতে পারে। বিকালে কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের