বড়হাটের জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

নুরুজ্জামান লাবু, মৌলভীবাজার থেকে
৩১ মার্চ ২০১৭, ১৬:৪৭আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৭:৩১

বড়হাটের জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান মৌলভীবাজারের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলছে। শুক্রবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এখানে আবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাড়িটির ছাদে ধোঁয়া উড়তে দেখা গেছে। সঙ্গে গুলি চলছে থেমে থেমে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা ড্রোন ব্যবহার করে দেখেছেন, ডুপ্লেক্স বাড়ির আদলে সাজানো বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে।

জঙ্গি আস্তানায় বিস্ফোরণের পর ধোঁয়া এর আগে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে সবশেষ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল জঙ্গি আস্তানায়। মাঝে প্রায় চার ঘণ্টা নিরব ছিল এই এলাকা। সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। এরপর দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণ হয়। সোয়াটের অভিযান সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বড়হাটের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান এদিকে সিটিটিসি ইউনিটের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, তারা ধারণা করছেন এই আস্তানায় আফগান ফেরত একজন জঙ্গি আছে। সে বোমা তৈরিতে দক্ষ বলেও তথ্য রয়েছে পুলিশের কাছে।

এর আগে অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে জটিলতার ব্যাপকতা বোঝাতে অভিযানের নাম রাখা হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। বাড়ির ভেতর একাধিক কামরায় ৪-৫ জঙ্গি রয়েছে। ঘেরাওয়ের সময় থেকেই একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গুলিও করেছে। বড়হাটের এই বাড়ির জানালাগুলো শক্তিশালী কাঁচের তৈরি বলেও জানান তিনি।

/জেএইচ/

আরও পড়ুন: 

আরও পড়ুন: 

বড়হাটে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

বড়হাটের জঙ্গি আস্তানার জানালা বুলেটপ্রুফ!

কোটবাড়ীতে পাওয়া যায়নি কোনও জঙ্গি, তল্লাশি শেষ

বড়হাটের জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো
‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা: দুই বাড়ির মালিক সাইফুরের শ্যালক গ্রেফতার!

মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার কাছেই ১৪৪ ধারা জারি

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

‘জঙ্গিরা আত্মঘাতী হয়েছে’

নাসিরপুর জঙ্গি আস্তানায় ৭/৮টি মৃতদেহ

যেভাবে ড্রোন দিয়ে বোমা-বিস্ফোরক শনাক্ত করা হলো

নাসিরপুরে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য: মনিরুল ইসলাম

আবহাওয়া ভালো থাকলে বড়হাটের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সকালে

‘দেহ ছিন্নভিন্ন হওয়ায় নিহত জঙ্গিদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না’

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের