সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় এসআই সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ২০:৪১আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২০:৪৩

মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত এসআই রমজান আলি সাতক্ষীরায় আব্দুর রশিদ নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় সদর থানার এসআই রমজান আলিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন তাকে এই সাময়িক বরখাস্তের আদেশ দেন।

জানা গেছে, সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের ১৫ শতক জমির ওপর ঘর নির্মাণ করে বসবাস করতেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের পরিবার। সম্প্রতি সদর উপজেলার কুশখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে মুন্না ওই জমি জবর দখল করতে থানায় একটি অভিযোগ দিলে শনিবার বিকালে পুলিশ গিয়ে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুলকে ধরে নিয়ে যায়। সন্ধ্যায় আবার তাকে ছেড়েও দেয়।

এরপর রাত ১২টার দিকে সদর থানার এসআই রমজান আলীর নেতৃত্বে ১০/১২ জন পুলিশসহ প্রতিপক্ষ মুন্না ও কুশখালি গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন হোসেন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদসহ তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন।

এসআই রমজান এ সময় মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের লোকজনদের বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং না শুনলে জামায়াতের মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।

পরে রবিবার (৯ এপ্রিল) দুপুরে আহত মুক্তিযোদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পরপরই সোমবার এসআই রমজান আলিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন সাতক্ষীরা পুলিশ সুপার আলতাফ হোসেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের