কাশিমপুর কারাগারের সামনে সাজোয়া যান: সাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৯:৫১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৯:৫১

কাশিমপুর কারাগারের সামনে সাজোয়া যান: সাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় প্রধান কারাফটক থেকে কমপক্ষে ৫শ’ গজের মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং সাজোয়া যানের মহড়া চলছে। ওই এলাকা দিয়ে সর্বসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কারাসূত্রে জানা গেছে, মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে তওবা করানোর জন্য মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিনকে তৈরি রাখা হয়েছে। কারাগারের প্রধান জল্লাদ রাজু, তার দুই সহযোগী শরীফুল ইসলাম ও ইকবাল হোসেনকেও প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সড়ক ফাঁকা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও গণমাধ্যম কর্মী ছাড়া সব শ্রেণী পেশার মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে।

কারাসূত্র আরও জানান, সন্ধ্যার মধ্যেই জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগারে এসে পৌঁছাবেন।

/জেবি/

আরও পড়তে পারেন: রিপনের সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা