পূজার সাজে চোখেই থাকুক আকর্ষণের কেন্দ্রবিন্দু

জীবনযাপন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০

পূজার সাজে পোশাক ও গয়নার পাশাপাশি চোখের মেকআপও বদলে দিতে পারে গোটা লুক। কখনও গাঢ় স্মোকি আই, কখনও আবার নীল-সবুজের মতো উজ্জ্বল রঙের লাইনার- চোখ সাজানোর ধরনেই আসতে পারে বৈচিত্র্য। সপ্তমীর সন্ধ্যা হোক কিংবা অষ্টমীর সকাল, সাজের সঙ্গে মানানসই চোখের মেকআপ বেছে নিলেই উৎসবের লুকে যোগ হবে নতুন মাত্রা।

চোখ সাজানোর প্রথম ধাপ

চোখের মেকআপ শুরু করার আগে পাতায় প্রাইমার লাগিয়ে নিন। এতে আইশ্যাডো বসানো সহজ হয়। তার পর একটি ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে ওপরের পাপড়ির গোড়া বরাবর লাগান। চোখের মাঝখান থেকে বাইরের কোণ পর্যন্ত রং টেনে দিলে চোখের আকৃতি আরও লম্বাটে দেখাতে পারে। এর পর একই রেখা অনুসরণ করে কাজল লাগান। চোখের বাইরের কোণে রেখাটি সামান্য ওপরের দিকে টেনে দিলেই তৈরি হবে উইঙ্গড আই লুক।

কালো কাজলের বাইরে রঙিন ছোঁয়া

চোখ সাজাতে সব সময় কালো কাজল বেছে নিতে হবে, এমন নয়। পূজার সাজে নীল, সবুজ কিংবা গেরুয়া রঙের আই পেনসিল ব্যবহার করে আনতে পারেন অন্য রকমের ছোঁয়া। চোখের নীচের ভেতরের কোণ থেকে সবুজ পেনসিল টেনে বাইরের দিকে এগিয়ে নিয়ে যান। চাইলে রেখাটি উপরের পাপড়ির সঙ্গে মিলিয়ে দিতে পারেন। শেষে মাস্কারা লাগিয়ে চোখের সাজ সম্পূর্ণ করুন।

গাঢ় লুকে স্মোকি আই

রাতের পূজা বা জমকালো অনুষ্ঠানের সাজে স্মোকি আই হতে পারে আকর্ষণীয় পছন্দ। এ ক্ষেত্রে কালো অথবা গাঢ় খয়েরি আইশ্যাডো দিয়ে শুরু করুন। চোখের পাতায় রং লাগিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন, যাতে রঙের রেখা আলাদা করে চোখে না পড়ে। চোখের বাইরের কোণে গাঢ় খয়েরি রং ব্যবহার করে গভীরতা তৈরি করুন। এর পর চোখের পাতার উপরের অংশে মাঝারি খয়েরি এবং নীচের পাপড়ির গোড়ায় হালকা খয়েরি রং মিশিয়ে দিন। এতে চোখের চারপাশে তৈরি হবে ধোঁয়াটে আবহ।

চকচকে সাজে মেটালিক স্মোকি আই

সাধারণ স্মোকি আইয়ের বদলে একটু ঝলমলে লুক চাইলে বেছে নিতে পারেন মেটালিক আই মেকআপ। এর জন্য ক্রিম রঙের বেসের ওপর পাউডার আইশ্যাডো ব্যবহার করা যায়। চোখের পাতার নির্দিষ্ট অংশে হাইলাইটার লাগালে সাজে যোগ হবে উজ্জ্বলতা। আর পোশাকে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া থাকলে ওপরের পাপড়ির গোড়ায় কাজলের সরু রেখার সঙ্গে রঙিন মাস্কারা ব্যবহার করে সাজে আনতে পারেন অভিনবত্ব।

পূজার চোখের মেকআপে তাই একটিমাত্র ধরনে আটকে থাকার প্রয়োজন নেই। পোশাকের রং, দিনের সময় ও নিজের পছন্দ অনুযায়ী কখনও হালকা, কখনও গাঢ়, আবার কখনও রঙিন চোখের সাজ বেছে নিতে পারেন।

/এমএএল/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
সর্বশেষ খবর
টেস্টে চা-বিরতির শুরু যেভাবে, জানলে অবাক হবেন
টেস্টে চা-বিরতির শুরু যেভাবে, জানলে অবাক হবেন
জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর: নিহতরা কি মরণসাগরপারে সত্যিই অমর? 
জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর: নিহতরা কি মরণসাগরপারে সত্যিই অমর? 
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব