বাগেরহাটে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ২০:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:২০

বাগেরহাটে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

উপকূলীয় জেলা বাগেরহাটে টানা বৃষ্টিতে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে বোরো ধানের মাঠ তলিয়ে গেছে। ফলে পাকা ধান মাঠে পড়ে নষ্ট হচ্ছে। এই ধান আর ঘরে তোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

গত তিনদিনের টানা বৃষ্টিতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া, কান্দাপাড়া, বেশরগাঁতি, চরগ্রাম, বেমরতা, ফতেপুর, ডেমা, চুলকাঠি, শ্রীঘাট, সিঅ্যান্ডবি বাজার, ষাটগম্বুজসহ বিভিন্ন উপজেলার পাকা বোরো ধানের মাঠ তলিয়ে গেছে। তবে জেলায় কি পরিমাণ জমির ধান নষ্ট হয়েছে তা জানাতে পারেনি কৃষি বিভাগ।

সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রী গ্রামের কৃষক আজাদ আলী বলেন, ‘এ বছর দশ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। শ্রমিক নিয়ে গত কয়েকদিন ধরে ধান কাটা শুরু করেছিলাম। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় মাঠে কেটে রাখা ধান ঘরে তুলে আনতে পারিনি। ফলে কেটে রাখা ধান মাঠে পড়েই নষ্ট হচ্ছে। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো। ’

কৃষক মুজিবর রহমান বলেন,‘এবছর বোরো ধানের আবাদ ভালো হয়েছিল। তিন দিন ধরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান আর ঘরে তোলা গেল না।’

জেলার কত হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে কৃষি বিভাগ তার তালিকা তৈরির কাজ করছে উল্লেখ করে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন,‘অতি বৃষ্টির কারণে মাঠে কাটার অপেক্ষায় থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ধানের মাঠ তলিয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে কৃষক ধান কেটেও ঘরে তুলতে পারলো না। তাই ধান মাঠেই পড়ে আছে। এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

অন্যদিকে,রবিবার রাতের বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে বেশ কয়েকটি গাছ উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। রাতে জেলার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘রবিবার রাতে প্রবল বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়ার ফলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট এলাকায় বেশকিছু গাছ উপড়ে রাস্তার উপর পড়েছে। এতে যান চলাচলে অসুবিধা হচ্ছে। ঝড় থামলে সড়ক বিভাগের কর্মীরা সেখানে গিয়ে রাস্তার উপর পড়ে থাকা গাছ কেটে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হবে। ঝড়ে জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে বিদ্যুৎ বিভাগ গভীর রাতে জেলার বিদ্যুৎ ব্যবস্থা আবার স্বাভাবিক করেছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: কীর্তনখোলায় নৌডুবি: কয়লাবাহী কার্গোর কারণে হুমকির মুখে জলজ প্রাণী

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী