টাঙ্গাইলে বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০১:০১আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০১:০৫

অতিরিক্ত মালবোঝাই ট্রাক ওঠায় ধসে যায় সেতুটি

টাঙ্গাইলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ী এলাকার বেইলি সেতু ধসে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে একটি মালবোঝাই ট্রাক ওঠলে এ সেতু ধসে পড়ে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নূর-ই আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি বালু বোঝাই ট্রাক ওই সেতু পার হওয়ার সময় তা ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কে এম নূর-ই আলম বলেন, ‘ট্রাকটি অতিরিক্ত মাল নিয়ে সেতুটি অতিক্রম করছিলো। ৫ টনের বেশি মাল নিয়ে ওই সেতু পারাপারে নিষেজ্ঞা রয়েছে। ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ সেতুটি মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম