স্কলার্সহোম পরির্দশন করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট

সিলেট প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০২:৫৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৩:২৩

সিলেটের স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বোমার সন্ধান পাওয়ার পর তা পরীক্ষা ও উদ্ধার করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে তারা স্কলার্সহোমের মূল ভবনের ভেতরে থাকা বোমাটি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। এরপর তারা সাংবাদিকদের জানান, বুধবার (২৬ এপ্রিল) সকালে বোমাটি উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হবে।
এর আগে রাত ১০টার দিকে বোমাটি পরীক্ষা ও উদ্ধারের জন্য ঢাকা থেকে সিলেটে গিয়ে পৌঁছায় র‌্যাবের ওই বোম্ব ডিসপোজাল ইউনিট।
স্কলার্সহোমে পাওয়া বোমা সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাল (বুধবার) সকালে তারা বোমটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।’ বোমাটি আইইডি (ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ ভবনের সিঁড়ির বাম পাশে বোমা সদৃশ একটি বস্তু দেখে র‌্যাবকে খবর দেন শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব ৯-এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। প্রাথমিকভাবে র‌্যাব জানায়, এটি একটি শক্তিশালী আইইডি ধরনের বোমা। এর ভেতরে সার্কিট রয়েছে। এটি বিস্ফোরিত হলে পুরো ভবনটিতে স্প্লিন্টার ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন-

সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমার সন্ধান

‘বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছেন’

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের