চার জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন, আবুর লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ২১:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:০১

জঙ্গি আবু অালী চাঁপাইনবাবগঞ্জের শিবনগর আস্তানায় নিহত চার জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জঙ্গি আবু আলীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নাম, ঠিকানা ও পরিচয় জানতে না পারায় অন্য তিন জঙ্গির লাশ মর্গে রয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে জেলার সিভিল সার্জন কাজী শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কাজী শামীম হোসেন জানান, আজ (শুক্রবার) বেলা দেড়টার দিকে চার জঙ্গির লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক  সদর হাসপাতালে আনা হয়। রাত আটটার দিকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘নাম ও পরিচয় না পাওয়ায় তিন জঙ্গির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তবে জঙ্গি আবু আলীর লাশ তার চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তর করেছে শিবগঞ্জ থানা পুলিশ।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জঙ্গি আবুর লাশ হন্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি। তাই জঙ্গিরা কীভাবে মারা গেছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত,জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। এরপর বৃহস্পতিবার অভিযান চলাকালে সন্ধ্যায় আত্মঘাতী হয় চার জঙ্গি।

এছাড়া বৃহস্পতিবার বিকালে ওই জঙ্গিবাড়ি থেকে জীবিত উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে সাজিদাকে। তিন মাসের অন্তসঃত্ত্বা সুমাইয়ার পায়ে গুলি লাগায় রাতে তাকে জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী