বিচার বিভাগে জোরপূর্বক হস্তক্ষেপ করছে সরকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১৯:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:০৯

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক’— প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এই কথার জের ধরে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য দুঃখজনক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছে। সত্যি কথা বললেই প্রধান বিচারপতির বিরুদ্ধে চলে যান মন্ত্রীরা। আমরা আইনমন্ত্রীর এ ধরনের কথাকে ধিক্কার জানাই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার সব সরকারি প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করছে। বাংলার মানুষের এখন কথা বলার অধিকার নেই। জঙ্গির কথা বলে মিথ্যা মামলা দিয়ে অনেককেই হয়রানির শিকারে ফেলা হচ্ছে। তাই এই সরকারকে পরিবর্তনের কোনও বিকল্প নেই। তা না হলে দেশের নাগরিকা কোনও অধিকার ফিরে পাবে না।’

বিএনপির মহাসচিবের ভাষ্য, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফরে গিয়ে অনেক কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে এসেছেন শুন্য হাতে। আমরা তিস্তার পানি পাই না। আমাদের হাওরে এখন বন্যা। উজান থেকে পানি আসায় অসংখ্য কৃষক অসহায় হয়ে পড়েছে। ভারতীয় বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে। সুতরাং সরকারকে বিদায় জানানোর জন্য ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কোনও বিকল্প নেই। এই আন্দোলনের শক্তি ছাত্রদল।’

এদিনের সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। আলোচনা সভায় ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল বিকালে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন,‘সব সরকারের আমলেই বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ চলে আসছে। প্রশাসন কখনোই চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক। অথচ বিচার বিভাগ প্রশাসনেরও নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সবসময় বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা নিজ বিভাগে নিরাপত্তা না পেলে বিচার বিভাগের কাছে আসেন। বিচার বিভাগ তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধু টাকা থাকলেই দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’

/জেবি/জেএইচ/

আরও পড়ুন-

প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের