প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০০:০৮

প্রধান বিচারপতি এসকে সিনহা (ছবি: সংগৃহীত) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘সব সরকারের আমলেই বিচার বিভাগের সঙ্গে বিমাতা সূলভ আচরণ চলে আসছে। প্রশাসন কখনোই চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক অথচ বিচার বিভাগ প্রশাসনেরও নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সবসময় বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে।’

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘প্রশাসনের কর্মকর্তারা নিজ বিভাগে নিরাপত্তা না পেলে বিচার বিভাগের কাছে আসেন। বিচার বিভাগ তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। শুধু টাকা থাকলেই দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ ,বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।’
বার লাইব্রেরি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখতসহ আরও অনেকে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী