গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীসহ দুই জন নিহত

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৬:১৬আপডেট : ০৭ মে ২০১৭, ১৭:০৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীসহ দুই জন নিহত গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন।

নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও লেগুনা চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জহিরুল ইসলাম নিহত হন। চালক জসীম উদ্দিনকে উদ্ধার করে মাওনা এ কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে স্বজনদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

/জেবি/

আরও পড়তে পারেন: দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় মেডিক্যাল বোর্ড গঠন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে