ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মে ২০১৭, ২২:১৯আপডেট : ০৮ মে ২০১৭, ২২:২১

ময়মনসিংহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কানপুর গাংপাড়া গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের কাদিয়ানি মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী এক দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। সোমবার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইমাম মোস্তাফিজুরের বাড়ি দিনাজপুরে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি বাংলা ট্রিবিউনকে জানান, রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে ইমাম মোস্তাফিজুর মসজিদ থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে যখম করে। পরে আশপাশের লোকজন এসে হামলাকারী একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

তিনি আরও জানান, ইমাম মোস্তাফিজুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের