উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আরও ১০ বছর সময় দিন: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৭, ১৯:১৯আপডেট : ১০ মে ২০১৭, ১৯:২০

সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও ১০ বছরের সময় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘উন্নয়নই যদি চান, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি জঙ্গি দমন করেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন।’

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাটখোলা মাঠে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত তিন রাজনৈতিককর্মী আবু হেনা মোস্তফা কামাল কাজল, ফেরদৌস আলী তালুকদার মাস্টার ও মোখলেসুর রহমান ফিলিমের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘খেলার মাঠ থেকে আপনি পালিয়ে যাবেন। আপনার সামনে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনও উপায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাকে সেই নির্বাচনে আসতেই হবে। পানি ছাড়া যেমন মাছ বাচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচতে পারে না। তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আপনার আর কোনও বিকল্প পথ খোলা নেই। আর সংবিধানের বাইরে গিয়েও নির্বাচনের কোনও সুযোগ নেই। আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করবো না। নিবন্ধিত সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নেবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল কাজলের ছেলে মঞ্জুর মোরশেদ স্বজল, প্রয়াত নেতা ফেরদৌস আলী তালুকদার মাস্টারের ছেলে ফরিদ উদ্দিন, রায়গঞ্জ পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম.এ মোহী, কেন্দ্রীয় মহিলা নেত্রী ড.জান্নাত আরা তালুকদার, সাখাওয়াত হোসেন সুইট, আব্দুল লতিফ তারিন, চেম্বার নেতা আবু ইউসুফ সুর্য্য প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুর উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন।

/এফএস/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের