গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৯:৫৩আপডেট : ২৪ মে ২০১৭, ১৯:৫৩

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই বাজারের মুদি দোকানী শের আলির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে ওই বাজারের এয়ার আলী খান, বাকা সিকদার, বলাই সিকদার, সুজিত, নাজিম শেখ, তৌহিদুল ইসলামের মুদি দোকান, মতি মোল্যা, এনাম চৌধুরী, জুয়েল মোল্যা, নিত্যনন্দ রায়ের স্টেশনারী, নাইমের কসমেটিক্স ও রনির কম্পিউটারের দোকানসহ ২০টি দোকান পুড়ে যায়।

গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী