বেনাপোলে ১০টি সোনার বারসহ এক জন আটক

বেনাপোল প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১৪:৩২আপডেট : ০৫ জুন ২০১৭, ১৪:৩৬

বেনাপোলে  ১০টি সোনার বারসহ এক জন আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ বাবুল হোসেন (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৫ জুন) সকালে স্বর্ণের বারগুলো আটক করা হয় বলে জানিয়েছেন পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন।

আটক পাচারকারী বেনাপোল পুটখালি গ্রামের মৃত ইবাদুল হোসেনের ছেলে।

২১-বিজিবি  ব্যাটেলিয়নের  পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার  আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তারা বেনাপোল সীমান্তের পুটখালি এলাকার জেলে পাড়ায় অবস্থান নেয়। স্বর্ণ পাচারের সময় তারা বাবুলকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার  উদ্ধার করে। পাচারকারী বাবুলকে বেনাপোল পোর্ট  থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হবে।

/এসএস/ জেবি

 আরও পড়তে পারেন: পাহাড়িদের ঘরে যারা আগুন দিয়েছে তাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি