পাহাড় ধস: চট্টগ্রামে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১২:১০আপডেট : ১৪ জুন ২০১৭, ১২:১৫

চট্টগ্রাম

টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে দুটি এবং বুধবার সকালে হোসনাবাদ ইউনিয়ন থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার হয়। এ নিয়ে চট্টগ্রামে পাহাড় ধসে ৩০ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় ২৬ জন ও চান্দনাইশের চার জন।

রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন বুধবার বাংলা ট্রিবিউনকে একথা জানান।

চান্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শামুকছড়ি ও চনগুনিয়া চারজন নিহত হয়েছেন। ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন মুসলিম শিশু রয়েছে। সে শামুকছড়ি এলাকায় পাহাড় ধসে মারা যায়। অপর নিহতরা ক্ষুদ্র নৃগোষ্ঠির, তারা চনগুনিয়া এলাকায় পাহাড় ধসে মারা যান।

রাঙ্গুনিয়ার উপজেলায় পাহাড় ধসে উপজেলার ইসলামপুরে দুটি পরিবারের মোট আট জন, রাজানগরে এক পরিবারের পাঁচজন, হোসনাবাদ ইউনিয়নের একই পরিবারের তিনজনসহ এখন পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি