সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর

প্রেস রিলিজ
০২ নভেম্বর ২০২৬, ২৩:১০ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২৩:১০

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নমিনি পরিচালক হিসেবে যোগ দিয়েছেন শায়লা বানু ঝুমুর। ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে গত ২৯ অক্টোবর তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যুক্ত হন।

শায়লা বানু ঝুমুর বর্তমানে ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। শায়লা বানু ঝুমুরের আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনার পাশাপাশি সামষ্টিক অর্থনীতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে। বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতাও তার পেশাগত দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করেছে।

নাগরিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি এবং গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য তিনি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
জামায়াত নেতার ভিডিও ভাইরালের পর রুকন পদ স্থগিত, বললেন ‘ভিডিওতে আমার স্ত্রী’
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা