স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কোপালো বখাটেরা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ২০:১৭আপডেট : ১৮ জুন ২০১৭, ২০:৩৩

গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সুমন (২০) নামে একজনকে প্রথমে মারধর ও পরে কুপিয়েছে তিন বখাটে। রবিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে অভিযুক্ত তিন বখাটেকে আটক করেছে পুলিশ। বৌলতলী তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আহত সুমনকে গোপালঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক তিন বখাটে হলো- সদর উপজেলার বনগ্রামের মোস্তফা সিকদারের ছেলে রুবেল সিকদার (১৪), একই গ্রামের সাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৪) ও খাটিয়াগড় গ্রামের ফেলান শেখের ছেলে শরিফুল শেখ (১৬)।
পুলিশ জানায়, বৌলতলী বাজারে ঈদের কেনাকাটা করতে আসে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী। এসময় তিন বখাটে মিলে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতে থাকে। এসময় বখাটেদের বাধা দেন সুমন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে তিনজন সুমনকে প্রথমে মারধর ও পরে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে বলে জানিয়েছেন এসআই মো. ফরিদুজ্জামান।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের