কুষ্টিয়ায় জঙ্গি আস্তানার পাঁচশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ১৬:৪৩আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৮:৪১

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা পাঁচশ’ গজের মধ্যে ১৪৪ জারি (ছবি- কুষ্টিয়া প্রতিনিধি)



কুষ্টিয়ার ভেড়ামারা শহরের জঙ্গি আস্তানার পাঁচশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় এ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

এদিন ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা এলাকার একটি বাড়ি গোপন সূত্রের খবরে ঘিরে ফেলে জঙ্গিরা। এ সময় অভিযান চালিয়ে তিন নারী জঙ্গিকে আটক করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) ও কুষ্টিয়া জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক তিন জনের মধ্যে একজন নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রী তিথি। অপর দুজন হচ্ছে নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরা। টলি নিজের স্বামীকে ডিশ ব্যবসায়ী ও নিজেকে দর্জি পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন।

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদি হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে সিটিটিসি’র একটি ইউনিটের কাছ থেকে তথ্য পাওয়া যায় যে, ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিটিটির এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে পুলিশ ও সিটিটিসি যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এক নারী সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় পুলিশের ওপর হামলা চালানোর চেষ্ট করে। এ সময় পুলিশ সদস্যরা বিস্ফোরক ভর্তি ভেস্ট বিস্ফোরণের আগেই তাকে ধরে ফেলে বলে দাবি করে। পরে তারা আরও দুই নারীকে আটক করতে সক্ষম হয় । এ সময় জঙ্গি তিথি ও সুমাইয়ার সঙ্গে তাদের শিশু সন্তানরাও ছিল। এছাড়াও ওই বাড়ি থেকে দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করেছে পুলিশ।

জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন: সীমান্তে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের