শিবগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১৬:১০আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৬:২৭

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার স্বামী তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তরিকুল ইসলাম শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদুর ছেলে। আর আটককৃত মনিরুল ইসলাম একই গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

এসআই কামরুজ্জামান জানান, মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইলে প্রায়ই উত্ত্যক্ত করতো।  এ নিয়ে আজ (মঙ্গলবার) দুপুরে মনিরুলের সঙ্গে কথা বলতে যান তরিকুল ইসলাম। এতে দুজনের মধ্যে কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে মনিরুল তরিকুলের ওপর চড়াও হয় এবং এক খণ্ড কাঠ দিয়ে তরিকুলের মাথায় আঘাত করে। এতে তরিকুল গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের